Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদল সভাপতির জন্য দোয়া চাইলেন ডাকসু নেত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৩

ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান রাকিব ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। ছবি: সংগৃহীত

ঢাকা: ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিবের জন্য দোয়া চাইলেন ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের আগে দেওয়া এক পোস্টে এই দোয়া কামনা করেন তিনি।

ফেসবুক পোস্টে জুমা লেখেন, ‘ইফতারের আগ মুহূর্তে খাস দিলে দোয়া করি ছাত্রদলের সভাপতি রাকিব ভাইয়ের জন্য। ভাই হিসেবে বোনদের জন্য তার প্রচেষ্টাগুলো আল্লাহ কবুল করে নিক।’

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬-এর সিজন-২ ঘোষণা করেছে। আগামী ১-২ মার্চ প্রাথমিক যাচাই পর্ব এবং ৪ মার্চ চূড়ান্ত যাচাই পর্ব অনুষ্ঠিত হবে। প্রাথমিক যাচাই হবে হাকিম চত্ত্বর। আর চূড়ান্ত পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তন হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

আরো

সম্পর্কিত খবর