Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে জামায়াত আমির
রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এ পোস্টে তিনি এসব লেখেন।

তিনি পোস্টে আরও লেখেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে উনি উপস্থিত নেতাদেরকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।’

বিজ্ঞাপন

‘কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’

তিনি বলেন, ‘জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।’

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

৮৭ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর