Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীকে জামায়াতে ইসলামীর ইফতারের দাওয়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২২

তারেক রহমানকে দাওয়াত দিচ্ছেন মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া, জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে আলাপকালে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত স্ত্রী ও সন্তানসহ সপরিবারে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান। উভয়ের কাছেই আনুষ্ঠানিক দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর