Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের ইফতার মাহফিলে মির্জা ফখরুলকে আমন্ত্রণ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জামায়াতের একটি প্রতিনিধি দল মির্জা ফখরুলের বাসভবনে গিয়ে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বে প্রতিনিধি দলটি এলজিআরডি মন্ত্রীর বাসভবনে যান। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণপত্রটি গ্রহণ করেন এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমানের প্রতি শুভেচ্ছা ও সালাম জানান।

বিজ্ঞাপন

আমন্ত্রণ জানানোর সময় মাওলানা আব্দুল হালিমের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এ ছাড়াও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনও প্রতিনিধি দলে ছিলেন।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দলের শীর্ষ নেতাদের এই সৌজন্যমূলক যোগাযোগকে রাজনৈতিক মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে রমজান মাসে ইফতার মাহফিলের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পরীমণির ইফতারে দুধ-কলা-ভাত!
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০

আরো

সম্পর্কিত খবর