Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরী ধর্ষণ ঘটনায় বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৩

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ

ঢাকা: নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ, বাবার সামনে থেকে জোরপূর্বক অপহরণ এবং পরে নির্মমভাবে হত্যা করার বর্বরোচিত ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করে দ্রুত ও প্রকাশ্যে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, একজন পিতাকে জিম্মি করে তার কিশোরী সন্তানকে ধর্ষণ এবং হত্যা করার মতো বর্বর, নৃশংস ও অমানুষিক অপরাধ আর কী হতে পারে? শিশু ও নারীর প্রতি এই নিষ্ঠুরতা সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত, গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা রাষ্ট্রের কাছে বারবার বলছি—এ ধরনের অপরাধে শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করুন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইন অনুযায়ী নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু বাস্তবে বিচারহীনতা, প্রভাবশালীদের ছত্রছায়া এবং তদবিরের কারণে অপরাধীরা আরও নির্দয় হয়ে উঠছে। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য একটি মারাত্মক হুমকি।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর