Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার বিঘ্নিত হলে ইতিহাস ক্ষমা করবে না: চরমোনাই পীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২১:০৮

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ফাইল ছবি

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান জাতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। যে সংবিধানের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করেছিল এখন সেই সংবিধানের দোহাই দিয়ে যদি সংস্কারকে ব্যাহত করা হয়, বিঘ্নিত করা হয় তাহলে ইতিহাস রাজনীতিবিদদের ক্ষমা করবে না।

সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে মুফতি রেজাউল করিম এ মন্তব্য করেন।

বিস্ময় প্রকাশ করে চরমোনাইর পীর বলেন, গণভোট আয়োজনে বিএনপির সায় ছিল। বিএনপি আনুষ্ঠানিকভাবে গণভোটের পক্ষে প্রচার চালিয়েছে। এখন তারা গণভোট অধ্যাদেশকে বেআইনি বলছে, প্রতারণা বলছে। গণভোটের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এমন দ্বিচারিতা জাতিকে বিস্মিত করেছে।

বিজ্ঞাপন

জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের নিন্দা করে চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ আইনের যেসব সুযোগ নিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বিএনপি যদি সেসব আইনি সুযোগ এখনো রাখতে চায় তাহলে জনতাকে ফের তার দায়িত্ব পালন করতে হতে পারে।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর