ঢাকা: শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মারা যাননি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় নিজের ভেরিফায়েড ফেজবুক পেজে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (৯ এপ্রিল) শেরপুরে নির্বাচন চলাকালীন সময়ে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলায় শ্রীবরদী উপজেলা সেক্রেটারি গুরুতর আহত হয়ে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি ইন্তিকাল করেছেন বলে তাৎক্ষণিক যে বার্তাটি এসেছিল, যাচাই করে দেখা গেছে সেটি সঠিক নয়।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রিয় ভাইটির জন্য সবাই দোয়া করুন। মহান আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং সুস্থতার নিয়ামত এনায়েত করেন। আমিন।