Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি প্রথম দিনই জাতিকে অপমান করেছে: ডা. শফিকুর

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ২২:০৯ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ২৩:৪৫

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঢাকা: গণভোটকে অস্বীকার না করলে এটা (অধ্যাদেশ) ল্যাপস হয় কিভাবে প্রশ্ন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের প্রতি সম্মান দেখানোর জন্যই তো সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। উনারা (সরকারি দল) প্রথম দিনই তো সেটা লঙ্ঘন করেছেন। প্রথমদিনই তো অগ্রাহ্য করে জাতিকে অপমান করেছেন। এখন উনারা কিভাবে বলেন। অবশ্য উনারা বলতে পারেন, জাতি সবকিছুই বুঝে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করে বাইরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিরোধীদলীয় সদস্যরা তার সঙ্গে ছিলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, সরকারি দলের মুখের ওপর বলেছি আপনারা এ পর্যন্ত যতগুলো ওয়াদা ভঙ্গ করেছেন এরপর আপনাদের ওপর আমাদের আর কোনো আস্থা নেই।

বিজ্ঞাপন

১৬টি অধ্যাদেশ ৩০ দিন সময়ের মধ্যে সংসদে আনার কথা ছিল সেগুলো শক্তিশালী করে পরে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে সরকারি দলের এমন বক্তব্যের জবাব ডা. শফিকুর রহমান বলেন, আপনারা এখনই আনেননি, পরবর্তী পর্যায়ে আনবেন? ‍দ্বিতীয়ত উনারাই বলেছেন, আজকে (১০ এপ্রিল) রাত ১২টা হচ্ছে রেড লাইন। এরপর এগুলোর আর কোনো কার্যকারিতা নেই, অটোমেটিকালি শেষ। উনারা (সরকারি দল) সেই শেষ করে দেওয়ার কৌশলটাই নিয়েছেন। আমি বলব অপকৌশল নিয়েছেন। সেই অপকৌশলের ফাঁদে পা দিতে চাইনি বলেই জনগণের অধিকারের পক্ষে আমরা ওয়াকআউট করেছি।

সরকারি দল বলছে সবকিছু আলোচনার মাধ্যমে হয়েছে তাহলে গ্যাপটা কোথায় এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, যা বলেছি কোনো গ্যাপ রাখিনি সব খোলাসা করে বলে দিয়েছি।

 

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর