Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মঈন খানের বাসায় ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১০:৪৪

মঈন খানের বাসায় নৈশভোজে রাষ্ট্রদূতরা।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সম্মানে আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছেন সাতটি দেশের রাষ্ট্রদূত।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে অবস্থিত ড. মঈন খানের বাসভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়। কূটনৈতিক এ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, নেপাল, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনার ছাড়াও কয়েকটি দেশের প্রতিনিধিরা।

এ ছাড়া দেশের তিনজন শীর্ষ শিল্পপতি এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলরও অনুষ্ঠানে অংশ নেন।

নৈশভোজে মঈন খান ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

জানা গেছে, বাংলাদেশের সার্বিক বিষয়, অর্থনীতি, বৈদেশিক কূটনৈতিক বিষয়, মধ্যপ্রাচ্য, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং দেশের গণতন্ত্র, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা, সুশাসন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন উপস্থিত কূটনীতিকরা।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর