Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি এখনও অপূর্ণ: মির্জা ফখরুল

সিনিয়র করপন্ডেন্টস
১৭ এপ্রিল ২০২৬ ১৫:৫৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: স্বাধীনতা অর্জনের ৫৬ বছর পেরিয়ে গেলেও জাতি হিসেবে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি এখনও অপূর্ণ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ এপ্রিল) যুব নেতৃত্ব ও উন্নয়ন বিষয়ক সংগঠন জেসিআই আয়োজিত এক কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের অর্থনৈতিক ও সামাজিক সূচকের বর্তমান চিত্র নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন যে, বর্তমান সময়েও দেশের মাথাপিছু আয় এবং জিডিপি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। দেশের প্রায় ৪২ শতাংশ মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং একটি বড় অংশ শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে, যা একটি স্বাধীন জাতির জন্য কাম্য নয়।

বিজ্ঞাপন

তবে বিদ্যমান এই সংকটের মাঝেও তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়ী ভূমিকার প্রশংসা করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, তরুণদের একটি বিশাল অংশ বর্তমানে স্বউদ্যোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে এবং আধুনিক কৃষি খামার স্থাপন করছে। এই উদ্যোক্তা মনোভাবকে তিনি দেশের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে অভিহিত করেন। তরুণদের নেতৃত্ব বিকাশে জেসিআই-এর মতো সংগঠনের ভূমিকারও তিনি প্রশংসা করেন।

বক্তব্যের সমাপ্তিতে তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের স্বপ্ন দেখার আহ্বান জানান। তিনি বলেন, বড় কিছু অর্জন করতে হলে স্বপ্নের প্রয়োজন হয়, যেমনটি দেখেছিলেন জিয়াউর রহমান। দেশ পুনর্গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, এই দেশ আমাদের এবং আমাদের উন্নয়ন আমাদেরই নিশ্চিত করতে হবে; অন্য কেউ এসে এটি করে দিয়ে যাবে না। তরুণদের মেধা ও শ্রমের মাধ্যমেই দেশ সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

বিজ্ঞাপন

বিশ্ব ওজোন দিবস আজ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৭

আরো

সম্পর্কিত খবর