Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপিতে যোগ দিলেন তিন সংগঠনের ৪৪ নেতাকর্মী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৬:০৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৭:২৪

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)— এই তিন সংগঠনের ৪৪ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মুখপাত্র শাহরিন ইরা; এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইট।

বিজ্ঞাপন

এ ছাড়া আয়মান জাহান, হাসান তানভীর, তানভীর আহমেদ মন্ডল, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন, মোহাম্মদ জুনায়েদ, সুলতান মারুফ তালহা, তৌসিফ মাহমুদ সোহান, ফারহানা শারমিন সুচি, সাজ্জাদ সাব্বির, মোহাম্মদ রায়হানুল ইসলাম, আবদুল আজিজ ভূঁইয়া, আহমেদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, মোহাম্মদ সোলায়েম হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ নুমান, ফয়াজ শাহেদ, প্রকৌশলী মোহাম্মদ ইমামউদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাথির, আরাফাত ই রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমিদ, মোহাম্মদ শামীম, বদরে আলম শাহিন, মোহাম্মদ নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহীদুল ইসলাম (জবি), রাকিবুল ইসলাম (জাবি), সাদাত মুত্তাসিম প্রান্তিক (এনএসইউ), মহিউদ্দিন হাসান, মোহাম্মদ নুরুল হাসান ও আল মাহমুদ যোগদান করেছেন।

অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, যোগদানকারী সবাইকে দলের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দায়িত্ব বণ্টনের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়েও এনসিপিতে যোগ দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, যোগদানের পর রিফাত রশিদ জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক এবং হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্ব পালন করবেন। এছাড়া শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

এলপি গ্যাসের দাম আরও বাড়ল
১৯ এপ্রিল ২০২৬ ১৬:৪৬

আরো

সম্পর্কিত খবর