Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৫:১১

ছবি: সংগৃহীত।

ঢাকা: গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ শুরু করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে জুমার নামাজের পর এই গণসমাবেশে শুরু হয়।

গণসমাবেশে যোগ দিতে ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করে নেতাকর্মীরা। বাস, লঞ্চ এবং ট্রেনে চড়ে তীব্র গরম উপেক্ষা করে কর্মসূচিতে যোগ দেন দলটির নেতাকর্মীরা।

গণসমাবেশে দলটির শীর্ষ নেতারা ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতারা৷

সভায় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে গণসমাবেশকে গণ-আন্দোলনে রূপ দিতে হবে। গণসমাবেশে যোগ দিতে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা৷

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে মাওলানা মামুনুল হকের ইমামতিতে সমাবেশস্থলে জুম্মার নামাজ আদায় করেন আগত নেতাকর্মীরা।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর