Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিয়ারের শেষবেলায় শৈশবের ক্লাবে ফিরলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫ ১৬:০০

শৈশবের ক্লাবে ফিরলেন ডী মারিয়া

বয়স তার ৩৮ ছুঁইছুঁই। জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন আগেই। আনহেল ডি মারিয়া এবার বিদায় জানালেন ইউরোপকেও। ক্যারিয়ারের সায়াহ্নে এসে এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার ফিরেছেন নিজের শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে।

মাত্র ৪ বছর বয়সে এই রোসারিওতেই ফুটবলের হাতেখড়ি ডি মারিয়ার। ১৭ বছর বয়সে রোসারিওর হয়েই পেশাদার ফুটবলে পা রাখেন তিনি। ২০০৭ সালে এখান থেকে পাড়ি জমান বেনফিকার। এরপর ইউরোপের বেশ কয়েকটি নামীদামী ক্লাবে খেলে দীর্ঘ এক যাত্রা শেষে সেই রোসারিওতেই ফিরলেন তিনি।

রোসারিওর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় ডি মারিয়ার আগমনের ঘোষণা দিয়েছে ক্লাবটি। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘একসঙ্গে আমাদের ইতিহাসের আরও পাতা আছে লেখার জন্য। ঘরে স্বাগতম।’

বিজ্ঞাপন

একই সঙ্গে ডি মারিয়ার চুক্তি সম্পাদনের ছবিও দিয়েছে ক্লাবটি। ছবির ক্যাপশনে লেখা, ‘একটি কাগজ, একটি স্বাক্ষর,যেখানে সব শুরু হয়েছিল, সেখানেই আরেকবার শুরু।’

আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন ফুটবলের ‘বি’ গ্রুপে ১৬ ম্যাচ খেলে এখন পয়েন্ট তালিকার শীর্ষে আছে রোসারিও। এখনই অবশ্য ক্লাবে যোগ দিচ্ছেন না ডি মারিয়া। বেনফিকার হয়ে ক্লাব বিশ্বকাপ খেলেই আর্জেন্টিনায় ফিরবেন তিনি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো