Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ২৪ ঘণ্টায় ৭ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৯:৩১ | আপডেট: ১৪ জুন ২০২৫ ২৩:৫২

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জনে। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল (১৩ জুন) ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। এদিন দুই জনের প্রাণ কেড়ে নেয় করোনা। দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৯ হাজার ৫০২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৪০১ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৯

আরো