Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরে গেছে আঙ্গুলের হাড়, কতদিন মাঠের বাইরে থাকবেন স্মিথ?

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৫ ১০:১৭

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে স্মিথ

লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হাতছাড়া হয়েছে শিরোপা। ফাইনালে হেরে যাওয়ার সঙ্গে অস্ট্রেলিয়া শুনেছে বড় দুঃসংবাদও। ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে চোট পাওয়া স্টিভ স্মিথ লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন বলেই ধারণা করা হচ্ছে।

ফাইনালের তৃতীয় দিনে মিচেল স্টার্কের বল টেম্বা বাভুমার ব্যাটে লেগে চলে যায় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা স্মিথ ক্যাচ তো ধরতেই পারেননি, উল্টো তার ডান আঙ্গুলে চোট লাগে। মুহূর্তেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তীব্র ব্যথা লক্ষ্য করা যাচ্ছিল তার চোখেমুখে।

মেডিক্যাল দলের সঙ্গে সেই সময়ই মাঠ ছাড়েন স্মিথ। পরবর্তীতে জানা যায়, ডান হাতে কনিষ্ঠ আঙ্গুলের হাড় সরে গেছে তার। ধারণা করা হচ্ছে, স্বাভাবিক উপায়ে সুস্থ না হলে অস্ত্রোপচার লাগতে পারে।

বিজ্ঞাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষে ওয়েস্ট ইন্ডিজে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। ৩ টেস্টের সিরিজে স্মিথ খেলতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। স্মিথ অবশ্য অস্ট্রেলিয়া দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে যাবেন, এমনটাই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

দলের সঙ্গে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামতে পারবেন কিনা, সেটা জানা যাবে সিরিজের মাঝপথেই।

আগামী ২৫ জুন বারবাডোজে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই সফরে ৩টি টেস্ট ও ৫টি টি-২০ খেলবে অস্ট্রেলিয়া।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

শপথ নিলেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪

আরো