Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ
কোহলির ৪ নম্বর পজিশনে ব্যাটিং করবেন কে?

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৫ ১১:৩২

কোহলির পরিবর্তে ৪ নম্বরে ব্যাটিং করবেন গিল

অনেকটা আকস্মিকভাবেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের আগে তার এই অবসরে ফাঁকা হয়েছিল ৪ নম্বর ব্যাটিং পজিশন। সিরিজ শুরুর আগে জানা গেল কে ব্যাটিং করবেন কোহলির পজিশনে। ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সহ-অধিনায়ক রিশাভ পান্ট বলছেন, কোহলির জায়গায় ব্যাটিং করবেন নতুন অধিনায়ক শুভমান গিল।

শচীনের অবসরের পর থেকেই টেস্টে ৪ নম্বরে ব্যাটিং করে আসছিলেন কোহলির। দীর্ঘ এক যুগেরও বেশি এই পজিশন ধরে রাখার পর গত মাসেই সাদা পোশাককে বিদায় জানিয়েছেন কোহলি। ইংল্যান্ড সফরে কোহলির জায়গায় কে ব্যাটিং করবেন, সেটা নিয়েই ছিল জল্পনা কল্পনা।

সিরিজ শুরুর আগে পান্ট নিশ্চিত করেছেন, কোহলির জায়গায় ব্যাটিংয়ে নামবেন গিল , ‘তিন নম্বরে কে ব্যাটিং করবে সেটা নিয়ে আলোচনা চলছে। তবে চার ও পাঁচ নম্বর চূড়ান্ত। কোহলির জায়গায় চার নম্বরে নামবে গিল, আমি নামব পাঁচ নম্বরে।’

বিজ্ঞাপন

তিন নম্বরে ব্যাটিংয়ে দেখা যেতে পারে করুন নায়ারকে। এই পজিশনে তার সঙ্গে লড়াইটা হবে সাই সুদর্শনের। এই লড়াইয়ে এগিয়ে আছেন নায়ারই।

আগামী ২০ জুন লিডসে শুরু হবে ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে গিলের।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

শপথ নিলেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪

আরো