Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে আরও ১৩ জনের দেহে করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৭:৫১ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৯:৩২

প্রতীকী ছবি

ঢাকা: দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে করোনায় নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৮টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৯৩ জনে। এছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২১ জনে।

এর আগে, গতকাল শনিবার ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। তবে এ সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো