Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে আরও ১৩৮ জন হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১৭:০১

ডেঙ্গু। প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৮৫ জন এবং নারী ৫৩ জন।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫, ঢাকা উত্তর সিটিতে ১৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ২১ হাজার ১১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৩ জনের।

এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯

আরো