Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১৭:৪৮

জব্দ হওয়া হরিণের মাংস এবং আটক শিকারি।

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও আটটি হরিণের পাসহ একজন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। এদিন গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টায় বাগেরহাটের মোংলার সাইলো সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া।

অভিযান চলাকালীন ওই এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও আটটি হরিণের পাসহ হরিণ শিকারি মো. হাসানকে (৩৪) আটক করা হয়। তার বাড়ি মোংলার জয়মনি এলাকায়।

জব্দ হওয়া হরিণের মাংস ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

ফ্রেমের ভাষায় গর্ব ও আবেগের একুশ [ছবি]
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১

আরো

সম্পর্কিত খবর