Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৯

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক-হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয়রা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নাচোল উপজেলার ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম ‍উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের মো. সাদেক আলীর ছেলে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুপুরে আবুল কালাম আজাদ মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ফতেপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

যশোরে শিশু আদালতের উদ্বোধন
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

আজ ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০

আরো

সম্পর্কিত খবর