Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতারগুলের অবকাঠামো উন্নয়নে সরকার পাশে থাকবে: আসিফ নজরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৬

দেশের একমাত্র মিঠাপানির জলাবন রাতারগুলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সিলেট: দেশের একমাত্র মিঠাপানির জলাবন রাতারগুল পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, রাতারগুলের অবকাঠামো উন্নয়নে সরকার পাশে থাকবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি রাতারগুল সোয়াম্প ফরেস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

ড. আসিফ নজরুল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, পরিবেশ সমুন্নত রেখে আরও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল। স্থানীয়দের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলে সরকারের তরফে সবধরনের সহযোগিতার হাত প্রসারিত থাকবে।

বিজ্ঞাপন

তিনি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাতারগুল সোয়াম্প ফরেস্ট ঘুরে দেখে গভীর মুগ্ধতা প্রকাশ করেন। এ সময় তিনি নৌকার মাঝিদের কণ্ঠে বিভিন্ন ধরনের গান উপভোগ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর