Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলের সখীপুরে গণপিটুনিতে অটো চোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৯

প্রতীকী ছবি

‎টাঙ্গাইল: ‎টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান চুরি করে পালানোর সময় জাহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে।

তিনি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার রামদেব বাড়ির আ. রশিদ মিয়ার ছেলে।

‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাওদোয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের বাবলু মিয়ার অটোভ্যান চুরি করে পালানোর চেষ্টা করে। পরে পাওদোয়া চালা গ্রামে গেলে চোর জহিরুলকে হাতেনাতে ধরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

‎সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভুইয়া জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২

আরো

সম্পর্কিত খবর