Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৩

জাতীয় বিশ্ববিদ্যালয়

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু করেছে। বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে আইসিটি বিভাগের অধীন এটুআই ও ইউনিসেফের কারিগরি সহায়তায় চালু হওয়া এই ৪ ক্রেডিটের কোর্সে থাকবে ৩ ক্রেডিট থিওরি এবং ১ ক্রেডিট প্র্যাকটিক্যাল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কলেজ পর্যায়ের স্নাতক (সম্মান) প্রোগ্রামের ৩১টি বিষয় এবং অন-ক্যাম্পাসের ৪টি বিষয়ের প্রায় ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এই কোর্সে অংশ নেবে। আগামী বর্ষ থেকে স্নাতক (পাস) প্রোগ্রামের আরও ২ লাখ শিক্ষার্থী যুক্ত হলে প্রতিবছর প্রায় ৫ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এই কোর্সের আওতায় আসবে। তবে শিক্ষকের ঘাটতি ও পর্যাপ্ত কম্পিউটার ল্যাবের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। এ সংকট মোকাবিলায় এটুআই ও ইউনিসেফ কারিগরি সহায়তা দিচ্ছে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে আইসিটি শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কর্মশালা সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবর মাসে অনলাইন কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মসূচি ও ৯০ জন কোর ট্রেইনার তৈরির জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে এসব প্রশিক্ষকের মাধ্যমে ৮৮৩টি অনার্স কলেজের ৯০০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিজ্ঞাপন

ঝালকাঠিতে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭

আরো

সম্পর্কিত খবর