Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘের ৮০তম বার্ষিকীর অনুষ্ঠানে জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ২২:২০ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৮

দলটির আমির ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা মিস গোয়েন লুইসের নিকট হস্তান্তর করেন এহসানুল মাহবুব জুবায়ের।

ঢাকা: জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে সংস্থাটির ঢাকাস্থ কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকাস্থ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস গোয়েন লুইসের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ অনুষ্ঠানে যোগদান করেন।

বিজ্ঞাপন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্দেশে ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা মিস গোয়েন লুইসের নিকট হস্তান্তর করেন এহসানুল মাহবুব জুবায়ের।

এ সময় জাতিসংঘের দীর্ঘ স্থায়িত্ব ও মানবকল্যাণে সার্বজনীন ভূমিকার জন্য শুভকামনা জানানো হয়। বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে টেকসই ও শক্তিশালীকরণ, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক অগ্রগতিতে জাতিসংঘের সহযোগিতা ভবিষ্যতে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

রাজধানীর কারওয়ান বাজারে আগুন
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৯

আরো

সম্পর্কিত খবর