Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বাচ্চু মোল্লার সমর্থকদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ-ভাঙচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ২১:৩৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ২৩:৫০

বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল সমর্থকরা।

কুষ্টিয়া: কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সমর্থকদের বিরুদ্ধে হামলা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল সমর্থকরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেন্টার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, হারুনুর রশীদ, আলাউদ্দিন বাদল ও যুবদল নেতা জাফর ইকবাল প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা অভিযোগ করে বলেন, ‘মনোনয়ন ঘোষণার পরপরই রেজা আহমেদ বাচ্চু মোল্লার সমর্থকরা জুয়েল সমর্থক যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের বাড়িতে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া উপজেলা এলাকায় যুবদলের তিনটি অফিস ভাঙচুর ও তালাবদ্ধ করা হয় ‘

তারা আরও অভিযোগ করেন, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের ছবি সংবলিত ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং কিছু স্থানে অগ্নিসংযোগ করা হয়েছে। বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, ‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মনোনয়ন ঘোষণার পর আমি নিজেই জুয়েল ও আলতাফের বাড়িতে গিয়েছি। বিভ্রান্তি ছড়াতে কিছু ব্যক্তি মিথ্যা তথ্য প্রচারের চেষ্টা করছেন, এর বাইরে আর কিছু নয়।’

উল্লেখ্য, সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়া-১ আসনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হিলিতে নারীর মরদেহ উদ্ধার
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর