Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের রুকন জিল্লুর রহমানকে বহিষ্কার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ২০:১৮

ছবি: সংগৃহীত

ঢাকা: সাংগঠনিক শৃঙ্খলা ভঙের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) জিল্লুর রহমানকে বহিষ্কার করেছে জামায়াত।

শুক্রবার (২৮ নভেম্বর) দলের সংবাদ বিজ্ঞপ্তিতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংগঠনিক শৃঙ্খলা ভঙের কারণে জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) এবং গাজীপুর জেলা সদরের ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করে তাকে সংগঠনের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন।

উক্ত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য গাজীপুর জেলা সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/জিজি
বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর