Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে আগতদের দায়িত্বশীল আচরণের আহ্বান ইশরাক হোসেনের

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৬:১৮ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৭

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হঠাৎ অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবরে সাধারণ মানুষ থেকে শুরু করে দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর ঢল নেমেছে এভারকেয়ার হাসপাতালে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় আগতদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, আবেগে অনেকেই হাসপাতালে ছুটে আসছেন। এটি মানবিক হলেও অনিয়ন্ত্রিত ভিড় চিকিৎসার পরিবেশ বিঘ্নিত করছে।

ইশরাক বলেন, নেত্রী যখন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন, তখন হাসপাতালে জোরপূর্বক প্রবেশের চেষ্টা, নিষেধাজ্ঞা অমান্য করে নিয়ন্ত্রিত কক্ষে ঢুকে যাওয়া কিংবা যত্রতত্র ভিড় তৈরি করা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ নয়।

বিজ্ঞাপন

তিনি মনে করেন, এসব আচরণের পেছনে অনেক সময় ব্যক্তিগত উপস্থিতি দেখানো বা ক্যামেরার সামনে আসার প্রবণতা কাজ করতে পারে। এতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়, চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয় এবং অন্য রোগীরাও বিপদে পড়েন।

ইশরাক বলেন, এ ধরনের অসদাচরণ অনভিপ্রেত। আমাদের সবারই উচিত নেত্রীর শান্তিপূর্ণ চিকিৎসা নিশ্চিত করা।

বিবৃতির শেষে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

বান্দরবানে শেষ হয়েছে ভোট, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৭

সাতক্ষীরায় ভোট পড়েছে ৭২.৭৩ শতাংশ
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৬

আরো

সম্পর্কিত খবর