Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গায় শ্যালক ও দুলাভাইকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৪:০১ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ১৬:০৫

পুলিশ ঘটনাস্থলে এসে পুড়িয়ে দেওয়া মোটরসাইকেলটি হাইওয়ে থানায় নিয়ে যায়। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ইতালি প্রবাসী দুলাভাই ও শ্যালককে কুপিয়ে জখম করে তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার সময় ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পৌর এলাকার বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নেভায় ।

এরপর ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুড়িয়ে দেওয়া মোটরসাইকেলটি হাইওয়ে থানায় নিয়ে যায়।

পরের স্থানীয়রা শ্যালক শামিম মাতুব্বর ও দুলাভাই মেহেদী হাসানকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পরে একজনের অবস্থা অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. আবু জাফর বলেন, ভোর অনুমানিক ৫টা ৫৫ মিনিটে মহাসড়কের উপর এবং ভাঙ্গা বিদ্যুৎ অফিসের সামনে ওই দুজনকে আক্রমণ করে দুর্বৃত্তরা। এসময়
তাদেরকে বেঁধে মারধর করে তাদের মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়। আগুন নেভাতে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।’

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, ‘আমরা পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘

বিজ্ঞাপন

খুলনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৪

আরো

সম্পর্কিত খবর