Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৪ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১২:০৭

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ঢাকা: গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

রোববার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।

বেঞ্চের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা–সহ মোট ১৩ জনের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর