Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি অনুসন্ধান কমিটি পাবে ২ জন করে সশস্ত্র পুলিশ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৮:১৭

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ‎আসন্ন জাতীয় সংসদ ও গণভোটে নির্বাচনি অপরাধ তদন্ত ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনায় বিচারকদের নিয়ে গঠিত ৩০০ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে পুলিশি সহায়তা দিতে দুজন করে অস্ত্রধারী পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির আইন শাখা থেকে নির্দেশনাটি সকল বিভাগীয় কমিশনার ও পুলিশ সুপারদের পাঠানো হয়েছে।

‎এতে বলা হয়েছে, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচনি দায়িত্ব পালনকালে সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে কমিটির কর্মকর্তাদের সঙ্গে পুলিশ বাহিনীর দুইজন অস্ত্রধারী সদস্যকে নিয়োগ করার জন্য সকল পুলিশ কমিশনার/পুলিশ সুপারকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

‎এ ছাড়াও কমিটি কোনো অনুসন্ধান বা বিচারকার্য পরিচালনার জন্য কমিটির চাহিদা মতে প্রয়োজনীয় স্ট্রাইকিং ফোর্স মোতায়নের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১কক (২) মোতাবেক সংশ্লিষ্ট পুলিশ কমিশনার/পুলিশ সুপার/স্থানীয় থানার অফিসার ইনচার্জ/অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থার কমান্ডার/ইনচার্জ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

কর্মী নিয়োগ দিচ্ছে গ্রামীণ ব্যাংক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৮

আরো

সম্পর্কিত খবর