Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে শহিদ ওসমান হাদির স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠান

রাবি করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৯

শহিদ ওসমান হাদির স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠান

রাজশাহী: চব্বিশের জুলাই অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী সংস্কৃতি সংসদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শব্দকলা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে এ আয়োজন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে শরিফ ওসমান হাদি হয়ে ওঠেন বাংলাদেশের কণ্ঠস্বর, কাজী নজরুল ইসলামের মানসপুত্র, বিদ্রোহী সন্তান। মাত্র বত্রিশ বছর বয়সে তার কণ্ঠস্বর বাংলাদেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়লো বিশ্বময়। ওসমান হাদি এখন একটি আদর্শিক বিদ্রোহের প্রতীক। ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য বিশ্বাসী সংস্কৃতি বিকাশের চেষ্টা করেছেন ‘

বিজ্ঞাপন

পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম।

কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিনের উপস্থাপনায় নিবেদিত কবিতা পাঠ করেন কবি এরফান আলী এনাফ, কবি ও গবেষক ড. বিশ্বাস আমিন, জোহরুল ইসলাম, ড. মঞ্জিলা শরীফ, মাহফুল আখতার, সানারুল ইসলাম বাহার, সেলিম আল সাঈদ, শোয়েব আলী, সুফিয়া ডেইজি, ফারহানা শরমিন জেনী, আবদুর রাজ্জাক রিপন, চঞ্চল রহমান, নাট্যশিল্পী আবদুল ওয়াদুদ, সাকিব সরকার ও সরকার নজরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

মুস্তাফিজুর রহমান নাহিদের কবিতা
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮

বাসসে মব আশঙ্কায় এমডির জিডি
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর