Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিংড়িতে জেলি পুশ করে আমরা আন্তর্জাতিক বাজার হারাচ্ছি: ফরিদা আখতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ২১:৪২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৪:২৭

বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সারাবাংলা

খুলনা: মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ব্যবসা শুধু নিজের লাভ মনে না করে, দেশের সেবার জন্য করতে হবে। সরকার আইন তৈরি করবে ও প্রয়োগ করবে। চিংড়ি শুধু ব্যবসা নয়, জীবন-জীবিকার জন্য এ খাত অনেক গুরুত্বপূর্ণ। নতুন আইনে এ খাতে নারীদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে খুলনা শ্রিম্প টাওয়ারে বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) আয়োজিত মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের মৎস্য সেক্টরের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘উচ্চপর্যায়ে সৎ থাকার পাশপাশি ব্যবসায়ে সততা আনতে হবে। ব্যবসায়ের পুরো প্রক্রিয়াতে সৎ থাকতে হবে। চিংড়ি ঘরে সাজিয়ে রাখার কোনো জিনিস নয়, এটা একটি খাদ্য, এটাতে ক্ষতিকর কিছু থাকলে মানুষের ক্ষতি হবে। জেলি পুশ করে আমরা আন্তর্জাতিক বাজার হারাচ্ছি। এ ব্যাপারে সরকার মনিটরিং বাড়াবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ চিংড়ি ও ইলিশের দেশ, দুটিই আমাদের পরিচয় ও জিআই পণ্য। চিংড়ির ব্যাপারে কোনো আপস হবে না। হ্যাচারির সংখ্যা বাড়াতে সরকার নীতিগত সার্পোট দিবে। ফিস ফিড আমদানি না করে, উৎপাদন বাড়াতে হবে।’

এসময় মতবিনিময় সভায় বক্তৃতা দেন বিএফএফইএর ভাইস-প্রেসিডেন্ট শেখ কামরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, বিএফএফইএর প্রেসিডেন্ট মুহাম্মদ শাহজাহান চৌধুরী, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো. তারিকুল ইসলাম জহির এবং প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএফইএর পরামর্শক সৈয়দ ইসতিয়াক।

সন্ধ্যায় বয়রায় মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ দফতর এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরির কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ফরিদা আখতার বলেন, ‘কোয়ালিটি ল্যাবরেটরির সততা ও নিরপেক্ষতার ওপরই সরকারের ভাবমূর্তি এবং দেশের রপ্তানি বাজার নির্ভরশীল।’

তিনি আরও বলেন, ‘ল্যাবরেটরির কাজে সামান্য ত্রুটিও দেশের রপ্তানি বাজারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা তার কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। এ কারণে মাননিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততা বজায় রাখার কোনো বিকল্প নেই।’

এর আগে উপদেষ্টা রুপসা জাবুসা টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার ঘাগড়ামারী মৎস্য ঘের পরিদর্শন ও চিংড়ি চাষীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

হিলিতে নারীর মরদেহ উদ্ধার
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭

আরো

সম্পর্কিত খবর