Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বন্ধ ফেরি চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ০৮:১৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১০:৪০

রাজবাড়ী: পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার পর থেকেই নদীতে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে দৌলতদিয়া ঘাট প্রান্তে ৫টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় ঘাটের দুই প্রান্তে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট ছোট যানবাহন। তীব্র শীতে আটকা পড়া যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প নৌরুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৯

আরো

সম্পর্কিত খবর