Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির কায়কোবাদের প্রার্থিতা বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৫:৩৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৬:৩৮

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ঢাকা: কুমিল্লা–৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ইসি এই সিদ্ধান্ত জানায়।

‎রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কায়কোবাদের মনোনয়ন বৈধ হয়েছিল। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল হয়েছিল। রোববার (১৮ জানুয়ারি) ছিল ইসির আপিল শুনানির শেষ দিন। সব আপিল নিষ্পত্তি হলেও কায়কোবাদের বিরুদ্ধে করা আপিলের সিদ্ধান্ত অপেক্ষমান রেখেছিল ইসি।

সোমবার কায়কোবাদের মনোনযনপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল না মঞ্জুর করার সিদ্ধান্ত দেয় ইসি। এতে তার প্রার্থিতা বহাল থাকলো।

বিজ্ঞাপন

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।