Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপিল খারিজ: কুমিল্লা-৪ আসনের মঞ্জুরুল মুন্সীর প্রার্থীতা বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৩ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮

মঞ্জুরুল আহসান মুন্সী।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আসন্ন নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ঋণখেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট তার রিট আবেদন সরাসরি খারিজ করে দেন।

বিজ্ঞাপন

হাইকোর্টের আদেশের পর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। কিন্তু আপিল বিভাগও তার আবেদন গ্রহণ না করায় প্রার্থিতা ফেরানোর আর কোনো সুযোগ নেই।

উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

গত ১৭ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর