Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা-১০ আসন: মোবাশ্বের আলমের নির্বাচনে বাধা নেই

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫১

মোবাশ্বের আলম ভূইয়া।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূইয়ার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নেই। তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে আদেশ দেন। আদালতে মোবাশ্বের আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

এর আগে ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-১০ আসনে বিএনপির এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মোবাশ্বের আলম হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে তিনি ধানের শীষ প্রতীকও পান।

বিজ্ঞাপন

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। তবে আপিল বিভাগ লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করলেও মোবাশ্বের আলমের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলে আদেশ দেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর