Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি দল মিথ্যা বলে মা-বোনদের বিভ্রান্ত করেছে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৫

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল মিথ্যা কথা বলে মা-বোনদের বিভ্রান্ত করেছে যে জামায়াতে ইসলামীকে ভোট দিলে বেহেশতে যেতে পারবে।

যে নেতা দেশের মানুষকে ফেলে দিল্লিতে গিয়ে বসে থাকে, সে নেতা আমরা চাই না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, কিন্তু বিগত সরকারের সময় হয়েছিলো আমার ভোট আমি দেব, তোমার ভোট আমি দেব।

রোববার (১ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কাজীপাড়া আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আমাদের মা-বোনেরা যারা এনজিওতে সুদের ঋণ নিয়েছেন কিস্তি দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে সেই কিস্তির দায়িত্ব বিএনপি নেবে এবং নারীদের জন্য ফ্যামিলি কাঠের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। কিন্তু বিগত সরকারের সময় হয়েছিলো আমার ভোট আমি দেব, তোমার ভোট আমি দেব। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর