Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৪

ঢাকা: মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট এক হাজার ৭৫৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি দেওয়া হয়। একইসঙ্গে কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক ও সম্মাননাও প্রদান করা হয়।

সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন। সমাবর্তন বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বক্তব্য দেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান ও ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। সমাবর্তনে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মনজারুল আলম।

প্রথম সমাবর্তন উপলক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ ও পেশাগত নেতৃত্বে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ফাউন্ডার’স গোল্ড মেডেল’ ও ‘ইন্ডাস্ট্রি ইমপ্যাক্ট অ্যান্ড প্রফেশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন অধ্যাপক কামরুন নাহার হারুন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর