Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত মহিলাদের বাইরে কাজ করতে দিতে চায় না: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৯

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও: জামায়াতে ইসলামী মহিলাদের বাইরে কাজ করতে দিতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে বিএনপি আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ডা. সফিকুর রহমানের দেওয়া পোস্টের প্রক্ষিতে মন্তব্য করে ফখরুল বলেন, সকালে দেখলাম মেয়েরা নাকি মিছিল করছে আমি জানি না কতটুক সত্য কি মিথ্যা। জামায়াতের আমির মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি সেটা জানি না সাংবাদিক ভাইদের কাছে শুনলাম। এটা যদি হয়েই থাকে তাহলে অন্যায় হয়েছে।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, তবে জামায়াতে ইসলামীর আগে থেকেই এমন। মহিলারা কখনো এটা মেনে নিতে পারবে না। মহিলারা যারা গার্মেন্টস এ কাজ করে তারা নাকি ৫ (পাঁচ) ঘণ্টার বেশি কাজ করতে পারবে না। তো যদি কাজ না করে তাহলে খাবে কি? কোনো সরকার কাজ না করলে টাকা দিবে না। জামায়াতে ইসলামী এই দেশটাকে আফগানিস্তান করার চেষ্টা করছে। আমরা পেছনে যেতে চাই না, নারী-পুরুষ একসঙ্গে থাকতে চাই।

মির্জা ফখরুল আরও বলেন, আমাদের মা-বোনেরা যারা এনজিওতে সুদের ঋণ নিয়েছেন কিস্তি দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে সেই কিস্তির দায়িত্ব বিএনপি নেবে এবং নারীদের জন্য ফ্যামিলি কাঠের ব্যবস্থা করা হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর