Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় আগুনে পুড়ে জাবি ছাত্রদল নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাইফুল ইসলাম – ছবি : সংগৃহীত

ঢাকা: সাভার আশুলিয়ার একটি বাসায় আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাসহ ৪ জন দগ্ধের ঘটনায় সাইফুল ইসলাম রনি (২৬) চিকিৎসাধীন মারা গেছেন।

সোমবার (২ফেব্রুয়ারী) সকাল সারে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, সাইফুলের ৩০ শতাংশ দ্বগ্ধ হয়েছিল। হাসিনুর ১৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে।

গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৮), বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের গাড়িচালক মো. হাসিনুর (২৬) এবং আপন দুই ভাই রায়হান ও রাহাত। তাদের বয়স ও পেশা সম্পর্কে জানা যায়নি।

বিজ্ঞাপন

দগ্ধ সাইফুলের ভাই মাসুদ রানা ও বন্ধুরা জানান, সাইফুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছেন। তবে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা জেলা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। বিশ্ববিদ্যালয়ের হলেই থাকতেন।

মাসুদ রানা জানান, আশুলিয়ার ইসলামনগর ৬ নং গলির একটি বাড়ির ২য় তলাতে থাকেন সাইফুলের বন্ধু রায়হান ও তার ভাই রাহাত। সেই বাসায় রায়হান ও তার আপন ভাই রাহাতের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝামেলা চলছিল। সেই বিরোধ মেটাতে গিয়েছিলেন সাইফুল। সেখানে এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেলে রায়হান পেট্রোল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠলে সেই আগুনে পুড়ে যায় দুইভাই রায়হান, রাহাত ও সাইফুল, হাসিনুর।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মধ্য রাতে সাইফুল ও হাসিনুরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। আর ওই দুই ভাইকে মোহাম্মদপুরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ল
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২০

হানিয়া ও ইয়াসিরের প্রাণবন্ত আড্ডা
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর