Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেয়েরা হস্তশিল্পের মাধ্যমে সম্মানের সঙ্গে ঘরে বসে ভূমিকা রাখতে পারবেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৫

বাংলাদেশ জামায়াত ইসলামীর কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা।

কুষ্টিয়া: বাংলাদেশ জামায়াত ইসলামীর কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘মেয়েরা কুটির শিল্প-হস্তশিল্পের মাধ্যমে সম্মানের সঙ্গে ঘরে বসে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলার জগতী দর্গাতলা স্কুল মাঠে নারী সমাবেশে মুফতি আমির হামজা এমন মন্তব্য করেন।

আমির হামজা বলেন, লেভেল পেলিং ফিল্ড এখনো তৈরি হয়নি, আমাদের মায়েরা আমাদের মা বোনেরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। যারা হুমকি দিচ্ছেন তাদের তালিকা আমাদের কাছে আছে, আমরা প্রশাসনকে দিব। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য অস্ত্র উদ্ধার এবং যারা হুমকি ধামকি দেয় এদেরকে কন্ট্রোলে আনা লাগবে।

বিজ্ঞাপন

বর্ডার দিয়ে অস্ত্র আসার বিষয়ে তিনি বলেন, বর্ডার দিয়ে এই কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র অলরেডি ঢুকেছে। প্রশাসনকে জানিয়েছি, এগুলো উদ্ধার না করলে আবার এগুলোও ব্যবহার হবে। নির্বাচন সুষ্ঠু হবে না।

তিনি আরও বলেন, ভোটারদের কাছে ব্যাপক সাড়া পেয়েছি এবং পাচ্ছি এখনো। তাদের দাবি আমরা কাজ চাই এবং নিরাপত্তার সঙ্গে চলতে চাই। আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা কাজের ব্যবস্থা করব এবং আগামীতে এ দেশের নিরাপদে থাকার জন্য যেগুলো হুমকি সেগুলো দূর করার আমরা সর্বাত্মক চেষ্টা করব। বিশেষ করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। এটা থাকবে না আমাদের বাংলাদেশে, আমরা দখলবাজি বন্ধ করব ইনশাআল্লাহ।

নারী সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, সদর আমির এনামুল হক সহ জেলা জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ল
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২০

হানিয়া ও ইয়াসিরের প্রাণবন্ত আড্ডা
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর