Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাবাহিনীর সঙ্গে তর্ক, জামায়াত প্রার্থীর দুঃখপ্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৬ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৩

ডা. স ম খালিদুজ্জামান।

ঢাকা: ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যান নিয়ে প্রবেশকে কেন্দ্র করে সেনাসদস্যদের সঙ্গে তর্কাতর্কির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ডা. স ম খালিদুজ্জামান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে গানম্যানসহ প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত সেনাসদস্যরা তাকে বাধা দেন। ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের নিয়ম নেই জানানো হলেও এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ডা. খালিদুজ্জামানকে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা যায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ ঘটনার ব্যাখ্যা দিতে এবং নিজের অবস্থান স্পষ্ট করতে ফেসবুকে একটি পোস্ট দেন ডা. খালিদুজ্জামান। সেখানে তিনি বলেন, ‘বেশকিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়।’

তিনি আরও লেখেন, ‘বিষয়টি ইতোমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’

পোস্টের শেষাংশে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘যাইহোক উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরণের ভূল বুঝাবুঝি আর না হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২

আরো

সম্পর্কিত খবর