Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিদ্বন্দ্বীর নির্বিঘ্ন প্রচারে সহযোগিতা আমার দায়িত্ব: হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, নির্বাচনি প্রতিযোগিতায় থাকলেও পারস্পরিক সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক শিষ্টাচারের অংশ। তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা স্বাচ্ছন্দ্যে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করতে পারেন, সে ব্যাপারে সহযোগিতা করার দায়িত্ব আমার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা ৯ আসনে নিজ বাড়িতে এক মতবিনিময় সবাই হাবিব এসব বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, অনেকেই একজন প্রার্থী সম্পর্কে আমাকে বলেন, আমি বলেছি নির্বাচনে তিনি যেন স্বাচ্ছন্দ্যভাবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করতে পারেন এটা আমার দায়িত্ব। আমি মনে করি, সেই দায়িত্ব আমি পালন করছি। তিনি যেখানেই প্রচার-প্রচারণা করছেন, আমি আমার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি যেন নির্বিঘ্নে তার কাজ করতে পারেন। ভাই হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি, আর বোন হিসেবে তার দায়িত্ব এখন তার ওপর নির্ভরশীল।

বিজ্ঞাপন

তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে আমরা অনেক কষ্ট ভোগ করেছি। আমরা মজলুম হয়েছি, নির্যাতিত হয়েছি; কিন্তু তবুও আজ আমরা স্পষ্টভাবে বলতে চাই আগামী দিনে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। কারণ আমরা এ দেশের পতাকাকে ভালোবাসি, মানচিত্রকে ভালোবাসি।

হাবিব বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে চাই গণতন্ত্র, ন্যায় ও উন্নয়নের মাধ্যমে। আমরা চাই ঢাকা–৯ আসনকে একটি উন্নত ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে।

হাবিব বলেন, আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে, তিনি তরুণ প্রজন্মকে শুধু স্বপ্ন দেখাতে চান না, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সবার আগে উপকৃত হবে আমরা, যারা ঢাকা–৯ আসনে বসবাস করি। কারণ আমরা একটি নাগরিক সুবিধাবঞ্চিত এলাকা। আমাদের অনেক প্রয়োজন রয়েছে, কিন্তু একজন নাগরিক হিসেবে যে প্রাপ্য অধিকার পাওয়ার কথা, তা আমরা এখনো পাচ্ছি না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর