Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ইশতেহার ঘোষণা শুক্রবার: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২২

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, হোটেল সোনারগাঁয়ে শুক্রবার দুপুর ৩টায় বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। আসন্ন নির্বাচন সামনে রেখে দলটির নীতি ও কর্মসূচির দিকনির্দেশনা এ ইশতেহারের মাধ্যমে তুলে ধরা হবে।

রিজভী বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে এবারের নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলে বিএনপি আশাবাদী। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত ছিলেন।

এছাড়া যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর