Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ইইউ পর্যবেক্ষক দলের

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৩ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২

– ছবি : সারাবাংলা

ঢাকা: ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেসঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নির্ভরযোগ্য নির্বাচন দেখার প্রত্যাশা ব্যক্ত করেছে সংস্থাটি।

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।

বৈঠক শেষে সাংবাদিকদের ইভার্স ইজাবস বলেন, “গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের সঙ্গে আমাদের যে সুদৃঢ় সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়ন তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এখানে কোনো পরামর্শ দিতে বা কোনো কিছু সংশোধন করতে আসিনি। আমাদের মূল কাজ হলো নির্বাচন পর্যবেক্ষণ করা এবং মিশন শেষে প্রাপ্ত তথ্য ও পর্যবেক্ষণগুলো বিশ্বস্ততার সাথে তুলে ধরা।”

‎তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশের জন্য শুভকামনা জানাচ্ছি। আমরা চাই আগামী বৃহস্পতিবার একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।”

‎এ সময়, আলোচনায় অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো উল্লেখ করে ইজাবস জানান, ইইউ চায় বাংলাদেশে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে যথাযথভাবে আইনশৃঙ্খলা বজায় থাকবে। বিশেষ করে নারী ও সংখ্যালঘুসহ সকল নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

‎নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ইতোমধ্যেই ৬০ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দেশের বিভিন্ন প্রান্তে কাজ শুরু করেছেন।

‎জানান, আগামী পরশু থেকে মাঠে নামবেন স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরাও। তারা বিভিন্ন জেলায় সরাসরি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর