Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ১৯ কোটি ৬৫ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৯ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব ডলার ১২২ টাকা ৩০ পয়সা বিনিময় হারে কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলার কেনার ক্ষেত্রে কাট-অফ হারও ছিল একই।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এ সর্বশেষ ক্রয়ের ফলে চলতি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে। আর ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ডলার কেনা হয়েছে ৪৫১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হওয়া এবং রফতানি আয় তুলনামূলকভাবে ভালো থাকায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এই সুযোগে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বাজার থেকে ডলার কিনছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আজ আমরা ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ টাকা ৩০ পয়সা কাট-অফ রেটে মোট ১৯ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার ক্রয় করেছি। এর ফলে ফেব্রুয়ারি মাস ও চলতি অর্থবছরে ডলার ক্রয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রয়োজন অনুযায়ী বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ ধরনের ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩

বগুড়ায় প্রতারণার অভিযোগে যুবক আটক
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৭

আরো

সম্পর্কিত খবর