Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
পাকিস্তানকে বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলংকার

স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪২

পাকিস্তানের এক সিদ্ধান্তে এলোমেলো করে দিয়েছে পুরো টি-২০ বিশ্বকাপের সমীকরণ। টুর্নামেন্টের সবচেয়ে ‘হটকেক’ ফিক্সারই যে এখন বাতিল! ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের এই সিদ্ধান্ত নতুন করে বিবেচনা করতে পাকিস্তানের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ম্যাচটির আয়োজক দেশ শ্রীলংকা।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন টাকার ছড়াছড়ি। স্পন্সর, টিভি সম্প্রচার, দর্শকের উন্মাদনা; সবদিকেই যেন এই ম্যাচ ক্রিকেট দুনিয়াতে অনন্য। সেটা যদি বিশ্বকাপের মতো আসর হয়, তাহলে তো কথাই নেই! সেই ম্যাচটাই যখন বাতিলের দ্বারপ্রান্তে, তখন বিশাল ক্ষতির মুখে পড়েছে আইসিসি ও শ্রীলংকা।

এসএলসি পিসিবিকে লেখা এক চিঠিতে উল্লেখ করেছে যে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই হাই-ভোল্টেজ ম্যাচটি বাতিল হলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

এফপির বরাতে জানা যায় যে এসএলসি তাদের চিঠিতে স্পষ্ট করে বলেছে, ‘যেকোনো ধরনের অংশগ্রহণ না করার সুদূরপ্রসারী প্রভাব থাকবে, যার মধ্যে এসএলসির জন্য উল্লেখযোগ্য আর্থিক ঝুঁকি এবং প্রত্যাশিত পর্যটন খাতের আয় হারানোর সম্ভাবনা রয়েছে।’

লংকান বোর্ড সেই চিঠিতে আরও জানায় , ‘আমরা আপনাদের অনুরোধ করছি যেন আপনারা বিশেষ পরিস্থিতি, আমাদের দুই বোর্ডের মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং ক্রিকেট খেলার বৃহত্তর স্বার্থ বিবেচনায় নেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর