Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাষানটেকে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন জুবাইদা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভাষানটেক বিআরপি মাঠে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত একটি বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একই দিনে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা প্রদানের পাশাপাশি শিশুদের মাঝে বই বিতরণ করেন।

সকাল ১১টায় ভাষানটেকে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর দুপুর ১২টার দিকে ডা. জুবাইদা রহমান মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন এবং উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ভাষানটেক বস্তির আগুনে সবকিছু হারানো ছয়টি পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা তুলে দেন।

বিজ্ঞাপন

ভাষানটেকের কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টায় মহাখালীর কড়াইল এলাকায় আয়োজিত একটি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের দিকনির্দেশনা দেন। কর্মসূচির অংশ হিসেবে শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে তাদের হাতে বই তুলে দেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে এবং এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর