Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশ, মানুষ ও ইসলামের কল্যাণের লক্ষ্যেই আমাদের রাজনীতি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০

পটুয়াখালী: ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতী রেজাউল করিম বলেছেন, ক্ষমতা বা সম্পদের জন্য নয় দেশ, মানুষ ও ইসলামের কল্যাণের লক্ষ্যেই আমাদের রাজনীতি। চাইলে পারিবারিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সহজেই এমপি-মন্ত্রী হওয়া সম্ভব ছিল, কিন্তু আমরা সেই পথে হাঁটেননি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী শহিদ আলাউদ্দিন শিশু পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জোট রাজনীতি থেকে বেরিয়ে এসে হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নামার পর অনেকে বিদ্রুপ করলেও, বাস্তবে আমরা একা নই। আমরা সারাদেশে সফর করে ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে মানুষকে জুলুম, চাঁদাবাজি ও মানবপাচার থেকে মুক্ত করতে হবে। প্রচলিত ব্যবস্থায় গত ৫৪ বছরে জাতি নতুন কোনো দিকনির্দেশনা পায়নি, তাই বিকল্প রাজনীতির প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

বিজ্ঞাপন

এ সময় পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী আবুল হাসান বোখারীকে পরিচয় করিয়ে দেন তিনি। জনসভায় ইসলামী আন্দোলনের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপর ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

এপস্টেইন বিতর্কে জে কে রাউলিং
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৩

আরো

সম্পর্কিত খবর