Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৫

ঢাকা: প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে সোমবার।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, এ ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের জন্য একটি নিজস্ব পরামর্শমূলক ফোরাম, যেখানে বিচার বিভাগ পরিচালনা সংক্রান্ত নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর